২০ নভেম্বর ২০১১ - ২০:৩০

পবিত্র ঈদ-এ-গ্বাদীর উপলক্ষে যশোর আলী আসগার স্মৃতি সংঘ পাঠাগারের উদ্যোগে ১৮ই জিলহজ্জ ১৪৩২ হিজরী, ১৫ই নভেম্বর ২০১১ইং রোজ মঙ্গলবার এক মহতি ধর্মীয় আলোচনা সভা ও আনন্দ মাহফিলের আয়োজন করা হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : উক্ত আলোচনা সভায় মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনা’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইবরাহীম খলীল রাজাভী, হাওযা-এ-ইলমিয়াহ খালিশপুরে’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী, হুজ্জাতুল ইসলাম হাবিব রেজা, হুজ্জাতুল ইসলাম সাজেদুল ইসলাম এবং যশোর অঞ্চলের মুবাল্লিগ জনাব মোঃ ইকবাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন ইনকিলাব-এ-মেহ্‌দী মিশনের প্রতিষ্ঠাতা জনাব মল্লিক আব্দুর রউফ। যশোর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আহলে বাইত (আ.) এর বিপুল সংখ্যক নারী ও পুরুষ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।#